দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে বাসভাড়া নিয়ে তিন উপজেলার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ও অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কালকিনি, ডাসার ও বরিশালের গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ভূরঘাটা ব্রিজ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ সংঘর্ষ শুরু হয়। কয়েক ঘণ্টা ধরে চলা সংঘর্ষের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সড়কের দুই পাশে প্রায় ছয় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার সকালে বরিশাল যাওয়ার জন্য স্থানীয় বাস কাউন্টারে টিকিট কাটতে যান ডাসার উপজেলার বনগ্রাম এলাকার সেলিম ঘরামীর ছেলে এমারত ঘরামী। এ সময় বেশি ভাড়া চাওয়াকে কেন্দ্র করে বাসশ্রমিকদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সবুজ, আকাশ ফকিরসহ কয়েকজন তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
ওই ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যায় ভূরঘাটা এলাকায় কালকিনি ও ডাসার উপজেলার লোকজনের সঙ্গে গৌরনদী উপজেলার লোকজনের সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয় এবং অন্তত ১০টি দোকান ভাঙচুর করা হয়।
একপর্যায়ে ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে তিন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
যে আই